,

শাহরাস্তি উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2018
news-image

 

মো: জাহাংগীর আলম হৃদয়ঃ

২১ মার্চ বুধবার সেবা সপ্তাহের দ্বিতীয় দিন শাহরাস্তি উপজেলা সমাজসেবা কার্যালয়ে ১৬৭ জন প্রতিবন্ধি শিক্ষার্থী হরিজন -১২ জন এবং হিজড়া শিক্ষার্থী ১৩ জনসহ মোট ১৯২ জন শিক্ষার্থীর হাতে উপবৃত্তি চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ্‌ মারুফ।

উপজেলা সমাজসেবা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে  ইউনিয়ন সমাজ কর্মী আওলাদ হোসেনের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহিলা বিষয়ক অফিসার কাজী শাম্মীনাজ আলম, মুক্তিযোদ্ধা মো: শাহজান পাটোয়ারী, গ্রীনলাইফ ফিজিওথেরাপি ও প্রতিবন্ধি সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক ও নাট্যকার মো: জাহাংগীর আলম হৃদয় সহ প্রতিবন্ধি শিক্ষার্থী অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।