,

নাঙ্গলকোটে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2018
news-image

 

মো.কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার উপজেলার নাঙ্গলকোট-হাসানপুর রেল স্টেশনের মাঝামাঝি গোমকোট নামক স্থানের রেল লাইনের দক্ষিণ পাশে ধানক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেল লাইনের পাশে ধান ক্ষেতে অজ্ঞাত নামা যুবকের লাশ দেখতে পায় স্থানীয় কয়েক জন কৃষক। পরে নাঙ্গলকোট থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এই ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব বলেন এই বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে এবং লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।