,

চান্দিনায় প্রবাসী যুবদলের উদ্যোগে অসুস্থ রোগিকে চিকিৎসা সহায়তা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2018
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী যুবদল চান্দিনা শাখার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল চান্দিনা উপজেলা পশ্চিম অঞ্চল শাখার আয়োজনে বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. আমির হোসেন কে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার (৮ মে) বিকেলে প্রধান অতিথি চান্দিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল হামিদ ওই চেক অসুস্থ আমির হোসেন এর হাতে তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা গাজী মো. মনিরুজ্জামান। চান্দিনা উপজেলা ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আবু ইউসুফ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক ডা. আবদুল মান্নান, উপজেলা যুবদল নেতা হাজী আলমগির হোসেন, মহিচাইল ইউনিয়ন বিএনপি নেতা মো. লোকমান হোসেন শানু মেম্বার, মো. জসিম মুন্সীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।