,

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি গতকাল দেশের কোথাও চাঁদ দেখতে পায়নি

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার (১৫ মে) পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে সেখানে রমজান মাস শুরু হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি গতকাল দেশের কোথাও চাঁদ দেখতে পায়নি । ফলে আজ বুধবার শাবান মাসের ৩০ তারিখ। ১ রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। আশা করা যায়, রমজানের সিয়াম হবে ২৯টি। তাই সৌদি আরবে ঈদুল ফিতর হতে পারে ১৫ জুন।

অপরদিকে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হবে। এই দুটি দেশের চাঁদ দেখা কমিটি এই খবর জানিয়েছে।

এদিকে, বাংলাদেশে রোজা শুরুর তারিখ নির্ধারণে আজ (বুধবার) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সন্ধ্যা ৭টায় এই সভা শুরু হবে।