,

চান্দিনার জোয়াগে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2018
news-image

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
পবিত্র মাহে রমজান কে সামনে রেখে চান্দিনার জোয়াগে মাধাইয়া-রহিমানগর সড়কে মাদক ও ধূমপান বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

বুধবার (১৬ মে) দুপুরে জোয়াগ সামাজিক যুব উন্নোয়ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে জোয়াগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. সফিউল্লাহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ১নং ওয়ার্ড সদস্য মো. আবদুল মমিন, জোয়াগ সামাজিক যুব উন্নোয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মো. ইসহাক, ক্রীড়া সম্পাদক আবু সাইদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মো. তাজুল ইসলাম, দেওকামতা যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মো. কাশেম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।