,

হাইমচরে ভিক্ষুকের পৈত্রিক সম্পত্তি পুনঃ উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

 

বিএম ইসমাইল, হাইমচর ঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের অসহায়, ভিক্ষুক শাহজান মিয়ার পৈত্তিক সম্পত্তি ভূমিদস্যু মামলাবাজ আঃ আলী বেপারী ও আবুল কাশেম গং এর দৃষ্টান্তমুলক শাস্তি ও সম্পত্তি পূন্য উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে হাইমচর উপজেলার প্রেসক্লাব সামনে চরভৈরবী ইউনিয়নের অসহায় ভিক্ষুক শাহজান মিয়ার পৈত্তিক সম্পত্তি পুন্য উদ্ধারের দাবিতে মানববন্ধন ও পথ সভায় আলহাজ্ব মোহাম্মদ আলী আখনের সভা প্রধানে ও আলগী বাজার যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠিতা সভাপতি এসএম সাজ্জাদ হোসেন রনি পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, এলাকাবাসীর পক্ষে আনোয়ার মান, আক্তার দেওয়ান, হাসেম সরকার, শামছুউদ্দিন মিজি, জসিম দেওয়ান, মাসুদ মিয়া, কাঞ্চন, নুরুদ্দিন, স্বপনসহ এলাকাবাসী।