,

চৌদ্দগ্রামে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2018
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রুকন উদ্দিন প্রকাশ রুপ মিয়া (৫০) কে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সে উপজেলা ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের জুলকু মিয়ার পুত্র।

চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার দিবাগত রাত ৩টায় মতিয়াতলী রাস্তার মাথা থেকে তাকে আটক করে।