,

কুমিল্লার সদর দক্ষিণের ১০ মামলার পলাতক আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 11, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ হতে ১০ (দশ) মামলার পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান @ পিচ্চি শাহজাহান (২৮) গ্রেফতার

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসা একটি আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত তৎপরতার সাথে এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

২। অদ্য ১১ জুলাই ২০১৮ ইং তারিখ রাত্র আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন একবালিয়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান @ পিচ্চি শাহজাহান (২৮), পিতা- আঃ মান্নান, সাং- একবালিয়া পূর্বপাড়া, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। সারাদেশে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে মোঃ শাহজাহান @ পিচ্চি শাহজাহান (২৮) দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিল। দীর্ঘদিন যাবত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তার গতিবিধি সার্বক্ষণিক নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১০ (দশ) টি মাদক মামলা ও ০১ (এক) টি খুনের মামলা রয়েছে। উক্ত মামলা সমূহের মধ্যে সে ০৩ (তিন) টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।