,

লাকসামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 16, 2018
news-image

 

সেলিম সজীবঃ

লাকসামে সাপের কামড়ে ইশরাত জাহান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে  শনিবার উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে।

নিহত ইশরাত শ্রীয়াং গ্রামের অটোচালক ইমাম হোসেনের বড় মেয়ে। সে জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, পরদিন বিকেলে নিজ ঘরে কাঠের সন্দুকের নীচে লুকিয়ে থাকা সাপের কামড়ে আহত হয় ইশরাত। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। ওইদিন রাতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শিশুদের নিরাপত্তা নিশ্চিৎকরণে পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ¦ অহিদুর রহমান বলেন, ‘এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া অত্যাবশ্যক।’