,

চান্দিনায় কভার্ডভ্যান চাপায় নারী পথচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

শরীফুল ইসলাম,চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় কভার্ডভ্যান চাপায় রোকেয়া বেগম(৬০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮জুলাই) সকাল ৬ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নুরিতলা বাসষ্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম চান্দিনা উপজেলার নুরিতলা গ্রামের মো.সুরুক মিয়া স্ত্রী। স্থানীয়সুত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম মুখী কভারভ্যান এসে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ইলিয়টগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ জীবন হাজারী ঘটনাটি নিশ্চিত করেন।