,

কুমিল্লা কলেজ থিয়েটার এর ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কলেজ থিয়েটার(সিসিটি) এর ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

রবিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম অধ্যক্ষ, কুমিল্লা সরকারি কলেজ ও প্রধান উপদেষ্টা, কুমিল্লা কলেজ থিয়েটার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনোয়ারুল হক প্রতিষ্ঠাকালীন সভাপতি, কুমিল্লা কলেজ থিয়েটার, জনাব মো: মিজানুর রহমান সম্পাদক, শিক্ষক পরিষদ, কুমিল্লা সরকারি কলেজ, রেহান উদ্দিন রায়হান প্রতিষ্ঠাতা সদস্য, কুমিল্লা কলেজ থিয়েটার, রকিবুল ইসলাম ছাত্র উপদেষ্টা, কুমিল্লা কলেজ থিয়েটার,এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম সুজন, সহ-সভাপতি উম্মে হাবিবা শিপু, সাধারণ সম্পাদক আশিক পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত বিজয়, অর্থ সম্পাদক রবিন সহ কার্যকরি কমিটির অন্যান্য সকল সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা কলেজ থিয়েটার এর সভাপতি এ এইচ এম শফিউল্লাহ। নবীনবরণদের ফুল দিয়ে বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।