,

ভোটের প্রচার

আজকের কুমিল্লা ডট কম :
December 7, 2018
news-image

নয়ন কান্তি দেঃ

ভোটের হাওয়া লাগলো সবার
পাঁচটি বছর শেষে।
নতুন চিন্তা নতুন ভাবনা
দেখায় প্রার্থী এসে।

নদী-নালা হবে সুন্দর
আমায় ভোট দিলে
জনগণের সেবা আমি
করবো সুযোগ পেলে।

এই ভাবে ঘুরে প্রার্থী
ভোটের সময় এলে
নির্বাচনের পরে তাদের
দেখা আদৗ মিলে?

তরুণ তরুণী হয়েছে ভোটার
আটারো হওয়ার পরে
তাদের দিকে নজর দিয়ে
যাই প্রার্থী ঘরে।

সবার প্রতি আস্থা আমার
দেখে শুনে দিও
আপনাদের সন্তান আমি
দোয়া আর্শিবাদ করিও।

লেখক ঃ
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ