,

কুমিল্লা নগরীতে অটোরিক্সা চালককে গলাকেটে খুন

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা নগরীর শহর চানপুরের ডুমুরিয়া এলাকায় এক অটোরিক্সা চালককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ আগষ্ট) সকালে কুমিল্লা নগরীর ডুমুরিয়া চানপুর কেরানি বাড়ি সড়কের পাশ থেকে গলাকাটা অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানান, সকালে অটোরিক্সা চালকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যারহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।