মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আসছি আমি- আলাউদ্দিন হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৮
news-image
অত্যাচারী জুলুমকারী
আসছি আমি দাড়া,
বাঙালি আমি বাংলা আমার
কেউ পাবি না ছাড়া।
তোদের জন্য জনগণের
চোখে আসে জল,
অাসছি দাড়া দেখব আমি
তোদের কত বল।
বিনাভোটে চেয়ার পেয়ে
চলছে বাহাদুরি
আসছি আমি ছুরি নিয়ে
কাটতে তোদের ভুরি ।
দেশের টাকায় চলছে বিলাস
যা ইচ্ছে তাই,
আসছি দাড়া মিটিয়ে দেবো
ওদের খাই খাই।