,

বরুড়ায় বিদ্যুপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2018
news-image

 

আরিফ আজগর:
বরুড়ার একবাড়িয়ায় রুবেল হোসেন নামক (৩৫) এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছে।

রবিবার (৫ আগষ্ট) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।

সে আদ্রা ইউনিয়নের গনকখুলি গ্রামের মোঃ শাহজানের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রুবেল পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান । সে একবাড়িয়া বাজারের রুপালী রিয়েল স্টেট এর বসুন্ধরা বিল্ডিংয়ে বৈদ্যুতিক কাজ করছিল। রুপালী রিয়েল স্টেট এর মালিক ফরিদ উদ্দিন মিয়াজি অনুমোদনবিহীন মেলায় অবৈধ বিদ্যুতের সংযোগ নেওয়ায় ওই তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয় রুবেল।