,

তিতাসে নাশকতার প্রস্তুতির অভিযোগে ৪ বিএনপি নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি’র নেতা কর্মীরা গ্রেফতার আতঙ্কে গা-ঢাকা দিয়েছে। এক রাতের অভিযানে ৪ নেতাকে গ্রেফতার করায় অন্যরা আতংকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। জানা যায় সোমবার গভীর রাতে উপজেলার কড়িকান্দি বাজারস্থ বিএনপি অফিসে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে, এমন খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউপি সাবেক চেয়ারম্যান মো. এমদাদ হোসেন আখন্দ, জগতপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মানিক,কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মজিবুর রহমান মুন্সি ও ডাক্তার মোস্তাক আহমেদ।

এ বিষয়ে ওসি মঞ্জর কাদের সাংবাদিকদের বলেন, কড়িকান্দি বাজারস্থ বিএনপি কার্যালয়ে বসে নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৪ জন গ্রেফতার করে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং ২৫/৩০ অজ্ঞাত করে নাশকতা আইনে মামলা হয়েছে।