,

হাজীগঞ্জ ইউএনও বৈশাখী বড়ুয়াকে স্বেচ্ছাসেবী সংগঠনের স্মরণিকা উপহার

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2018
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর মহামায়া শাখার পক্ষ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে সংগঠনের বিগত বছরের কর্মকান্ড ও সামাজিকভাবে পথচলার বিভিন্ন তথ্য সম্বলিত একটি স্মরণিকা উপহার দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মরণিকা উপহার তুলে দেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী, প্রভাত হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি মোঃ সালাহউদ্দিন সাকিব, জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি গাজী মহিনউদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে উপজেলার বাকিলায় আয়োজিত অনুষ্ঠানের নিমন্ত্রণ জানান সংগঠনের নেতৃবৃন্দ।