,

কুমিল্লা অগ্রণী ব্যাংক এর সাবেক এ জি এম কবির আহম্মদ চৌধুরী আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
November 3, 2018
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা অগ্রণী ব্যাংক এর সাবেক এ জি এম কবির আহম্মদ চৌধুরী আজ সকাল ৭.৩০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” মৃত্যুকালে তার বয়স ৬২ বছর। তার মৃত্যুর সংবাদে কুমিল্লার অগ্রণী ব্যাংক সহ সকল ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তিনি সর্বশেষ কুমিল্লা রাজগঞ্জ শাখার, শাখা ব্যাবস্থাপকের দায়িত্ব্য পালন করেন ও এই শাখা থেকে তিনি এ জি এম পদে পদোন্নতি অর্জন করেন । চলতি বছরেই চাকরি থেকে অবসর নেন বলে জানা যায় পরিবারের লোকদের কাছে। আজ বিকাল সাড়ে চারটায় তার নিজ বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা এলাকাবাসী ছাড়াও ভিবিন্ন ব্যাংক কর্মকর্তা কর্মচারী সাংবাদিক শিক্ষকবৃন্দ ও নানান পেশার মানুষ অংশ নেন।