,

কুমিল্লায় দুই আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ

আজকের কুমিল্লা ডট কম :
December 6, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতার বৈধতা পেয়েছে কুমিল্লার পৃথক আসনের দুই বিএনপি মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার ইসি ভবনে অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানিতে তাদের প্রার্থীতার বৈধতা ঘোষণা করা হয়।

তারা হলেন- কুমিল্লা-৫ আসনের অধ্যক্ষ মো. ইউনুছ ও কুমিল্লা-৩ আসনে এ কে এম মুজিবুল হক।

২ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ে অধ্যক্ষ মো. ইউনুসের নোটারীকারি আইনজীবীর রেজিস্ট্রেশন মেয়াদোর্ত্তীণ হওয়ায় এবং এ কে এম মুজিবুল হক আয়কর সনদ না থাকায় তাদের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্র্নিং কর্মকর্তা মো. আবুল ফজল।