,

আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী: সাবেক রেলমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
March 9, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। তাই পাঁচ বছরে সব অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।

শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের ফেলনা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা আওয়ামী লীগের নেতা আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার প্রমুখ।

উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ‍উপস্থিত ছিলেন।