,

লাকসামে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2019
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডের দাবীতে গতকাল

বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে।

ঢাকা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক মুন্না, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম, নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল ইসলাম, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান মুকুল, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকি সাহা, ভাকড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহান, কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমেদ, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুন্নেছা শশী, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবি জানিয়ে বলেন, বর্তমান গ্রেড সহকারী শিক্ষকদের জন্য একটি লজ্জাজনক। তাই প্রধান শিক্ষকের পরের ১১তম গ্রেড বাস্তবায়ন করে বেতন বৈষম্য নিরসন করলে প্রাথমিক শিক্ষকদের সম্মান বৃদ্ধি পাবে।