,

বরুড়ায় বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে প্রেস ব্রিফিং

আজকের কুমিল্লা ডট কম :
April 24, 2019
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া :
কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রীর বিষেশ উদ্যোগ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং দূর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মঙ্গলবার সকালে উপজেলার আমড়াতলি ইউনিয়নের ফলকামুড়ি শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানিয় সাংবাদিকদের নিকট প্রেস ব্রিফিং করা হয়।

এতে বক্তব্য রাখেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হক, জেলা সিনিয়র তথ্য অফিসার মীরহোসেন আহসানুল কবির, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন নারগিস, মুন্সি জিন্নত আলী অয়েল ট্রাষ্ট এর উপদেষ্টা মাস্টার আলী নেয়াজ।প্রেস ব্রিফিং এ বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে দেশের জনগনের মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্বি, বৈদেশিক মুদ্ররার রিজার্ভ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সীমান্ত ও সমুদ্রসীমা সমস্যা সমাধান সহ বেশকয়টি চিত্র তুলনামূলক ভাবে তুলে ধরেন। প্রেস ব্রিফিং এ আব্দুল হক বলেন বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্ম কান্ডকে আমরা স্বাগত যানাই। পাশাপাশি উন্নয়ন মূলক কর্ম কান্ড গুলোর সুফল সাধারন মানুষ যেন ভোগ করতে পারে সে বিষয়েও সরকারের উচ্চ মহল সজাগ দৃষ্টি রাখতে হবে। পরে একই বিষয়ে স্থানিয় জনগনের সাথে জেলা তথ্য অফিস এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।