,

কুমিল্লায় প্রবাস ফেরত যুবককে পিটিয়ে, পঙ্গু করে দিলো সন্ত্রাসীরা

আজকের কুমিল্লা ডট কম :
March 16, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
বহু দিন পরে প্রবাস জীবন কাটিয়ে বাড়ি আসে মো. মামুন রানা। কয়েক দিন বাড়িতে অবস্থানের পর শ্বশুড়বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে বসে। শ্বশুরবাড়ির কাছাকাছি আসতেই সিএনজির গতিরোধ করে একদল সন্ত্রাসী। সিএনজি চালিত অটোরিক্সা থেকে টেনে ছিড়ে নামিয়ে এলোপাথারি রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে দু’পা ভেঙ্গে পঙ্গু করে দেয়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

আজ বিকেলের এ ঘটনায় আহত মামুনের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ২ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মনপাড়া থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান কবির।

মামলার বিবরণে জানা যায়, মালাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. মামুন রানা সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটিতে বাড়ীতে আসে। সে নিজ বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় করে দেবিদ্বার উপজেলার জাফারগঞ্জ শ্বশুর বাড়িতে যাওয়ার পথে একই এলাকার মৃত আঃ রশীদের ছেলে মিজান ডাকাত, শাহ আলম মিয়ার ছেলে আবু কাউসার, আঃ মান্নানের ছেলে রোকন ভূইয়া, জজু মিয়ার ছেলে মো: রনি, সাধন চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন চন্দ্র সূত্রধর সহ অজ্ঞাত আরো ২/৩ জনের একটি দল সিএনজির গতীরোধ করে। এসময় সন্ত্রাসীরা মামুনকে টেনে-হেচড়ে সিএনজি চালিত অটোরিক্সা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুটি পা ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীদের আঘাতে মামুন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর মাথা সহ বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এসময় মামুনের সাথে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার সময় মামুনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মামুন’কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মামুনের মা বাদী হয়ে ব্রাহ্মনপাড়ায় একটি থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ব্রাহ্মনপাড়া থানার অফিসার্স শাহজাহান কবির এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ ২ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়