,

জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা বার বার ঘটতনা : মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো কিছুতেই জবাবদিহি নেই। এই ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা ঘটত না।

শুক্রবার সন্ধ্যায় বনানীতে অগ্নিকাণ্ডের ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পর পর যে দুর্ঘটনা হচ্ছে- এতে কোথাও কোনো জবাবদিহিতা নেই। এদেশে জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকায় এমন ঘটনা বার বার ঘটছে।

এতগুলো মৃত্যু সত্যি হৃদয় বিদারক ও কষ্টের উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমি বুঝি না এই বিল্ডিংগুলো কীভাবে অনুমোদন পায়। এরা তো কিছু মানে না। এদের নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। মানছে না বিল্ডিং কোড। তাহলে কীভাবে চলছে এরা।