,

দাউদকান্দির গৌরীপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডে অভিযোগ হওয়ায় নির্বাচন স্থগিত করেছে কর্তৃপক্ষ।

১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্বাচন স্থগিত করেন।

জানা গেছে, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৮ মার্চ উপজেলা সমাজসেবা অফিসার সেতারুজ্জামানকে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ৩১ মার্চ তিনি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিলে ৩, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। তফসিলে ২৩ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হলেও চার জনের বেশি কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। ৬ ও ৭ এপ্রিল জনৈক অভিভাবক মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে অফিস বন্ধ এবং বাঁধার সম্মুক্ষিন হন। পরে তিনি নির্বাচনী তফসিল বহুল প্রচার হয়নি এবং বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে কুমিল্লা জেলা প্রশাসক ও শিক্ষাবোর্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান থাকায় ১৮ এপ্রিল নির্বাচন স্থগিত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম।