,

কুমিল্লার নূরপুরে অটো রিক্সায় না নেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

অটো রিক্সায় ভাড়া না নেওয়ায় কুমিল্লা নগরীর নূরপুরে এক যুবককে ছুরিকাঘাতে খুন। গত ২১ এপ্রিল শনিবার বিকাল তাকে ছুরিকাঘাত করার পর ২২ এপ্রিল সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা যায়, ২১ এপিল বিকালে অটোরিক্সা চালক শাহজাহান নুরপুর তার শশুরবাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার সময় স্থানীয় মিঠু মিয়ার ছেলে ইরফান ও কামাল মিয়ার ছেলে হৃদয় তার পথ রোধ করে ভাড়ায় অটোতে উঠতে চায় তখন সে তার অন্য ভাড়া আছে বলে অসম্মতি জানিয়ে চলে যাওয়ার সময় পুনরায় এলাকায় আসলে তাকে দেখা নেওয়ার হুমকি দেওয়া হয়। এর জের ধরে হত্যা করা হয় বলে জানা গেছে।