,

বরুড়ায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: জেলা প্রসাশক আবুল ফজল মীর

আজকের কুমিল্লা ডট কম :
May 5, 2019
news-image

 

এমডি.আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন কুমিল্লা জেলা প্রসাশক আবুল ফজল মীর।

রবিবার (৫মে) দুপুর ১ টার দিকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার নুরুল ইসলাম, বরুড়া উপজেলা ইউএনও মাজহারুল ইসলাম, কুমিল্লা ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত।