,

কুমিল্লা সরকারি শিশু পরিবারে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর প্রথম রমজানে জেলা প্রশাসনের আয়োজনে এই শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

ইফতার মাহফিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক  কায়জার মোহাম্মদ ফারাবী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা, তাদের সহধর্র্মিনী, কর্মচারী, সাংবাদিক ও শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।