,

চান্দিনায় ৪ শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 6, 2019
news-image

 

শরীফুল ইসলাম,চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) দুপুরে চান্দিনা উপজেলার দক্ষিণ হারং আব্দুলীপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তিন ইয়াবা কারবারি হলেন- কুমিল্লা কোতয়ালী থানাধীন বামইল গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে তৌফিক জাহান তপু (২৫), চান্দিনার বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামের সফিউল্লাহ ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া (২৫) ও একই গ্রামের আলী আহাম্মদ এর ছেলে জুয়েল হোসেন (২৬)।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, কুমিল্লার মাদক কারবারি তপুর কাছ থেকে চান্দিনার ওই দুই মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করে। শনিবার দুপুরে হারং দক্ষিণপাড়া আব্দুলীপাড় এলাকায় ইয়াবা হাত বদল করার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী সহ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।