রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিরতি রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচূয়ায় বিরতি রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামে।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাখাওয়াত জানান, কালাকচুয়ায় বিরতি রেস্টুরেন্টের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আব্দুর রশিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।