,

কুমিল্লা টাওয়ার হসপিটালে টনসিল অপারেশন করতে গিয়ে রগ কেটে দিল, কিশোরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

একের পর এক ভুল চিকিৎসা রোগীর মৃত্যুর আশ্চর্যজনক ঘটনার জন্ম দিয়ে চলেছে কুমিল্লা টাওয়ার হসপিটাল।

শুক্রবার (১১ অক্টোবর) কুমিল্লা টাওয়ার হসপিটালে গলার টনসিল অপারেশন করতে গিয়ে রোগীর গলার রগ কেটে দেয় নাক , কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ।তাত্ক্ষণিক ভুল চিকিৎসায় রোগী মারা গেল।

চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের  মোঃ মাসুমের পুত্র দিপুকে (১৬) কে টনসিল অপারেশন করতে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি করা হয়! অপারেশন চলাকালে গলার রগ কেটে যাওয়ায় দিপু তাত্ক্ষণিক মারা যায় বলে জানা গেছে।