,

অনাকাঙ্খিত গোলাগুলিতে নিহত হয়েছেন বিএসএফ সদস্য: স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ

সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের কয়েকজন সদস্য রাজশাহীর চারঘাট সীমান্তের ৫শ গজের ভিতরে আসলে অনাকাঙ্খিত গোলাগুলিতে নিহত হয় এক বিএসএফ সদস্য।

টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। তিনি জানান, এসময় কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা ওপেন ফায়ার করলে তাতে অনাকাঙ্খিতভাবে এক জওয়ান নিহত হয়।

স্বারাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে তাই এধরণের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।