মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০১৯
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে গলায় ফাঁস দিয়ে তামান্না আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে  অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের ছিকোনীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী পাশ্ববর্তী বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে জন্মের পর নানার বাড়িতে থেকে বড় হয়।

পুলিশ সুত্রে জানা যায়,  সোমবার সন্ধ্যার দিকে নানা-নানীর অগোচরে ঘরের সিলিংয়ের সাথে ওড়নায় ঝুঁলিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই গোবিন্দ কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে  আত্মহত্যা করেছে এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মুল রহস্য জানা যাবে ৷