,

নবগঠিত ‘বাঙ্গরাবাজার প্রেসক্লাব’ এর নেতৃবৃন্দের মাঝে জনাব হুমায়ূন কবির খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2019
news-image

 

মোঃ ইকবাল হোসেনঃ

জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার চীফ রিপোর্টার ও ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি জনাব হুমায়ূন কবির খোকন এবং নবগঠিত “বাঙ্গরাবাজার প্রেসক্লাব” এর নেতৃবৃন্দের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সময়ের আলো পত্রিকার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সময়ের আলো পত্রিকার হেড অব মার্কেটিং জনাব, কামরুল হাসান বাবু, বিটিভির উপস্থাপক ডা. সাহিদুল হোসাইন, সময়ের আলো পত্রিকার কুমিল্লা ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম ইমরুল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ নেতা জনাব, হাফেজ আহমেদ, ভোক্তা অধিকার বিষয়ক সংগঠক জনাব, সালাহ উদ্দিনসহ বাঙ্গরাবাজার প্রেসক্লাবের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় বাঙ্গরাবাজার প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি শুভকামনা প্রকাশ করে জনাব, হুমায়ূন কবির খোকন বলেন, আমরা আশাকরি সমাজের ইতিবাচক দিক গুলো গণমাধ্যমে তুলেধরবেন। সাংবাদিকদের মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত করার আহবান জানান তিনি।