,

জামিন পেলেন ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার

আজকের কুমিল্লা ডট কম :
December 8, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার জামিন পেয়েছেন।

রবিবার (৮ডিসেম্বর) বিকেলে হাইকোর্টের ১৯ নাম্বার কোর্টের বিচারপতি ওবায়দুল হক শাহীন এর বেঞ্চ থেকে জামিন পেয়েছেন বলে নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কথিত একটি মামলায় গ্রেফতার হন ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার।