,

মুরাদনগর থেকে পালিয়ে গেলেন করোনা রোগী

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2020
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের করোনা শনাক্ত মিজান নামের এক ব্যক্তি পালিয়ে গেছেন। ফলে বিভিন্ন স্থানে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রশাসন। 

শুক্রবার রাতের কোন এক সময় পালিয়ে গেছেন মিজান।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী মিজান করোনা রোগী হিসেবে শনাক্ত হন। মুরাদনগর উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে উপজেলার কাজিয়াতল গ্রামে গিয়ে আক্রান্ত মিজানের ঘরটিকে আইসোলেশন হিসেবে নির্বাচিত করে বাড়িটিকে লকডাউন করে দেয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। 

আক্রান্ত মিজান মিয়ার বাড়ির পাশের এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান জানান, শুনেছি মিজানের জ্বর, ঠাণ্ডা কাশি ছিল।