,

জাতীয় পার্টির আদর্শ হচ্ছে উন্নয়ন- মাখন সরকার

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি আবু জায়েদ আল মাখন সরকার বলেন, উন্নয়নের আদর্শ নিয়েই জাতীয় পার্টির জন্ম হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন আরো পরিচ্ছন্ন হবে আমরা আশা করছি।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কাউন্সিলের মধ্যে জাতীয় পার্টির যে নেতৃত্ব আসবে সারাদেশে আগামী সংসদ নির্বাচনে চালকের আসনে বসতে সক্ষম হবো ইনশাল্লাহ।

দাউদকান্দি টোল প্লাজার দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা শাহজাহান মেম্বার, আশিকুর রহমান, আঃ মতিন, বিল্লাল হোসেন মুন্সি, মহসিন আলম, মাওলানা ইউসুফ, রনি শিকদার ও শেখ জামাল প্রমুখ।

বক্তারা , কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে মাখন সরকারের নির্দেশনা অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম বাস্তবায়ন করা এবং আগামী দিনে দাউদকান্দি মেঘনা উপজেলা জাতীয় পার্টিকে সু-সংঘটিত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রস্তুতি সভায় দাউদকান্দি মেঘনা উপজেলার ২৪টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।