জমে ওঠেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার-প্রচারণা
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ১২ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবি সমিতির ২০২০-২০২১ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনকে সামনে রেখে জমে ওঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সকল ভোটারের দোয়া/আর্শিবাদ ও মূল্যবান ভোট প্রত্যাশায় প্রতিদিন রাতে আরামের ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়াও প্রার্থীদের ক্রমিক নং সম্বলিত লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কিংবা মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি’র অফিস সূত্রে জানা যায়, আসন্ন ১২ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে এ বছর ১৭টি পদে ৩৪জন প্রার্থী লড়াই করবেন। এর মধ্যে কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত (আ’লীগ পন্থি) প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাড. আবদুল মমিন ফেরদৌস, সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ শাহ আলম (১) ও অ্যাড. মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ হারুনর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. খন্দকার মারুফ, ট্রেজারার পদে অ্যাড. মোঃ আব্দুল কাদের (৪), লাইব্রেরী সেক্রেটারি পদে অ্যাড. আনোয়ারুল হক (দীপু), এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী (দোলন), সহকারি এনরোলম্যান্ট অব এডভোক