,

চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 9, 2020
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় বারেক সরকার (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে মহাসড়কের কাঠেরপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে ।

নিহত বারেক সরকার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে কাঠেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।