,

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে যেতে পারবেন না স্বজনরা

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2020
news-image

 

অনলাইন ডেস্ক:
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেখতে যেতে পারবেন না স্বজনরা। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ফলে রোগীদের সাথে বিশেষ কারণ ছাড়া সাক্ষাতের সময়েও আর কেই দেখা করতে পারবেন না। করোনা ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোগীদের দেখার জন্য এটা নির্দ্দিষ্ট সময় আছে। সে সময়েও আর সাক্ষাত করা যাবে না। করোনা জীবানু বহন করছেন এমন কেউ যদি হাসপাতালে সাক্ষাতপ্রার্থী হয়ে আসে তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে।

তিনি জানান, বিশেষ কারণ ছাড়া সাক্ষাতের আর সুযোগ নেই।