,

করোনায় নিউইয়র্কে একদিনে মারা গেল ৪ বাংলাদেশি

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নিউইয়র্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুজন নারী ও দুজন পুরুষ মারা গেছেন। এলমাস্ট হাসপাতালে মারা গেছেন একজন পুরুষ (৬০) এবং দুজন নারী, তাদের বয়স যথাক্রমে (৭০) ও (৪২)। প্লেইনভিউ হাসপাতালে আরও একজন পুরুষ (৫৭) মারা যান। নিউইয়র্কে এ নিয়ে সাত বাংলাদেশি মারা গেলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এ তথ্য নিশ্চিত করেছে।

বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার বলেন, মেয়র অফিস থেকে আমাদের জানানো হয়েছে আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারি কাজে নিয়োজিত। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হন।

গত ২৩ মার্চ মারা যান ৩৮ বছরের এক নারী। আগের সাপ্তাহে মারা গেছেন আরও দুই বাংলাদেশি।