,

সৌদিতে ইয়েমেনি হুতিদের মিসাইল হামলা

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2020
news-image

সালাহ উদ্দিন সোহেল,সৌদিআরবঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জিজানে শুক্রবার রাত ১২টার দিকে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা মিসাইল হামলা চালায়। মাটিতে পরার আগেই সৌদি চৌকস  প্রতিরক্ষা বাহিনী মিসাইলটি ধ্বংস করে দেয়।

এতে বিকট তিনটি শব্দে কেঁপে উঠে সমস্ত রিয়াদ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।