,

দাউদকান্দিতে আরো ৬টি পরিবারকে লক ডাউন

আজকের কুমিল্লা ডট কম :
April 5, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামের কবির হোসেন (৪৭) এর অসুস্থতার লক্ষণ করোনা উপসর্গের সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ মনে করায় রবিবার রাতে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে বাড়িটির ৬ টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বাড়িটি এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২ জন পুলিশ,৩ জন গ্রাম পুলিশ ও ২ জন স্বেচ্ছাসেবকের পাহাড়ায় লকডাউনকৃত থাকবে। কাল সকালে স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক সন্দেহভাজন আক্রান্তের নমুনা সংগ্রহ করা হবে মর্মে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।