,

ব্রাহ্মণপাড়ায় মধ্যবিত্ত শ্রেণির লোকজনের বাড়িতে খাবার পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার  ৮ ইউনিয়নে ১৩৯ জন মধ্যবিত্ত শ্রেণির লোকজনের বাড়িতে খাবার পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মধ্যবিত্ত শ্রেণির লোকজন ইতিমধ্যে ফোনে,এসএমএস,মেইলে সাহায্যের জন্য আবেদন করেছেন। গত ১০ তারিখ হতে এখন পর্যন্ত ব্রাহ্মণপাড়াতে ৮ টি ইউনিয়নে আমরা মোট ৩২৯ জনের আবেদন পেয়েছি। এর মধ্যে যাচাই-বাছাই করে অধিকাংশ সঠিক পাওয়া গিয়েছে। আজকে পর্যন্ত আমরা ৮ টি ইউনিয়নে মোট ১৩৯ জনকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি গ্রাম পুলিশ,আনসার ও ট্যাগ অফিসারদের মাধ্যমে। পর্যায়ক্রমে অতি দ্রুত বাকী গুলো পৌঁছে দেয়া হবে।