,

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতেই হোম আইসোলেশনে আছেন।

করোনা থেকে দ্রুত সুস্থ্য হয়ে যেন সদর দক্ষিণ উপজেলাবাসীর সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারেন সেজন্য সকলের কেছে দোয়া কামনা করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।