,

কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপিসহ ১০ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপিসহ নতুন করে আরও ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে আইইডিসিআর থেকে ওই ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

করোনায় নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিএইচসিপি, সাহাপাড়ায় ৩ জন, পানিপাড়ায় ২ জন, রারিরচরে ২ জন, দোল্লাই নবাবপুরে ২ জন রোগী শনাক্ত হন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান ওই তথ্য নিশ্চিত করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এনিয়ে চান্দিনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৬ জন। এ উপজেলায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ্য হয়েছেন ১১১ জন।