,

হোমনায় ইমাম ও মুক্তিযোদ্ধাদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
June 29, 2020
news-image

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কুমিল্লার হোমনায় ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও ১১০ জন ইমামের মাঝে প্রত্যেককে ৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে হোমনা ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এ অনুদান প্রদান করা হয়।

জানা গেছে,উপজেলার নিলখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের কৃতিসন্তান বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মোঃ  তরিকুল আমিন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর পক্ষে এ অনুদান প্রদান করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন খন্দকার,আ. রহমান, আনু মিয়া খন্দকার, মো. মোকবল হোসেন মুকুল,মোনায়েম হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম সহ অনুদানপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ইমামগণ উপস্থিত ছিলেন।