,

কুমিল্লার বরুড়ার আদ্রা ইউপি চেয়ারম্যান ফজলুল হক আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2020
news-image

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়ার ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ফজলুল হক (৬৩) মারা গেছেন।

হঠাৎ  হার্টের সমস্যা দেখা দিলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রবিবার(১২ জুলাই) বিকাল সোয়া তিনটায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহী…. রাজিউন)।

তিনি উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলেন। তার আকষ্মিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্যে গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাযা আগামীকাল সকাল ১০ টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।

মরহুমের একমাত্র ছেলে শাকিল আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।