,

দাউদকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 7, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে জাহাঙ্গীর আলম নয়ন (৩৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপার গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। সে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেনের ছোট ছেলে।

নিহতের পাশের বাড়ির বন্ধু যুবরাজ জানান, নয়নের বাবা- মা ভাই বোন সপরিবারে আমেরিকায় থাকে। তার স্ত্রী ও ১৪ বছরের একমাত্র মেয়ে পাশের উপজেলা হোমনায় শশুর বাড়তে থাকায় সে একাই বাড়িতে থাকতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, নয়ন মাদকাসক্ত এবং মাদকসহ একাধিকবার পুলিশের হাতে আটক হওয়ায় প্রায় দুই বছর আগে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য সাইফুল ইসলাম আজকের কুমিল্লাকে জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে কেউ তাকে হত্যা করেছে। তবে কে বা কারা হত্যা করেছে রহস্য উৎঘাটনে পিবিআই এবং গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।