,

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2020
news-image

 

আরিফুর রহমান মজুমদারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগ। সোমবার সকালে স্থানীয় জাতীয় সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরস মজুমদার।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিএম মীর হোসেন মি্রু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, আকতার হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাষ্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুল জলিল রিপন, বন ও পরিবেশ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজি, যুবলীগের সভাপতি আবদুল হক, সাধারন সম্পাদক বদিউল আলম পাটোয়ারী, যুবলীগ নেতা গাজী শহিদ, ফারুক আহমেদ খাঁ শামীম, মোতাহার হোসেন ঝুমন প্রমুখ।

যুবলীগ নেতা মোঃ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য নুরুল বাহার, পৌর কমিটির সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম, আবদুল বারি খোকনসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।